নিজস্ব প্রতিবেদক ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েম করেছে মানিক নবী নামের এক সন্ত্রাসী। শুধু তাই নয় লোক দিয়ে মাদক কারবার, দিগুণ মুনাফায় সুদে টাকা দেওয়া টাকা দিতে দেরি হলেই তার লোকজন দিয়ে নির্যাতন চালানো, নতুন বাড়ি নির্মাণ কাজ করতে গেলে চাঁদা চাওয়া না দিলেই নির্যাতন চালানো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সরেজমিনে ঘুরে জানা যায়, গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার সরকার বাড়ি এলাকার জাব্বার পাটোয়ারীর ছেলে মানিক নবী তার সহযোগী হিসেবে রয়েছেন একই এলাকার আজিজ, ফারুকসহ ৪০/৫০ জনের একটি সশস্ত্র দল যাদের কাজই হচ্ছে এলাকায় ত্রাস সৃষ্টি করা। পান থেকে চুন খসলেই সাধারণ মানুষের বাড়ি ঘরে হামলা চালানো। মতের অমিল হলে তুলে নিয়ে গিয়ে নির্যাতন চালানো। তার ভিতরে আজিজ রয়েছেন মাদক কারবার পরিচালনা করার কাজে, ফারুক রয়েছে এলাকায় মানুষের ভিতরে আতংক সৃষ্টি করে সুদের টাকা দেওয়া দিতে দেরি হলেই তুলে নিয়ে গিয়ে নির্যাতন চালানো। তার এ দলে রয়েছেন সেক্টর ভাগ করা সন্ত্রাসী যারা এলাকায় নতুন বাড়ি নির্মাণ কাজ করতে গেলেই চাঁদা দাবি করা পেয়ে গেলে বেঘাত ঘটে না কাজে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই কাজে বাঁধা। ওয়ারিশ সুত্রে জমির মালিকও বনে যান তার সদস্যের লোকজন। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ চান স্থানীয় বাসিন্দারা।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভুক্তভোগী জানান, মানিক নবীর দল এতই ভাড়ি তার অন্যায়ের বিরুদ্ধে কথা বলাও যায়না। মামলা হামলার হুমকি ধামকি দিতে থাকে। এলাকায় তার রয়েছে ৪০/৫০ জনের সশস্ত্র দল। তাদের কাজই হচ্ছে এলাকায় নিরীহ মানুষের ওপর নির্যাতন চালানো। ও আতংক সৃষ্টি করা। তারা তার নির্যাতনের শিকার থেকে পরিত্রাণ চান।তার লোকজন দ্বারা নির্যাতনের শিকার ভুক্তভোগী শান্ত বলেন, সারাদেশের মতো রূপগঞ্জেও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া এরই প্রেক্ষিতে এলাকাবাসীর সাথে গিয়েছিলাম আজিজের বাসায় সেখানে এলাকাবাসী জানান আমাদের এলাকায় মাদক ব্যবসা চলবে না। এ কারণে সে আমার ওপর ক্ষিপ্ত হয়। তার বাসায় কে বা কারা গিয়েছে সে দেখে নিবে বলে হুমকি দেয় এরপর সে নিজেই তার বাসায় ভাংচুর চালিয়ে আমার ও এলাকার কয়েকজনের নামে রূপগঞ্জ থানায় অভিযোগ করেন। তার হাত এতই লম্বা তার বিরুদ্ধে কোন এ্যাকশন না নিয়ে উল্টো পুলিশ আমাদের হয়রানি করছেন। উল্টো প্রতিনিয়ত আতংকে থাকতে হয় আমাদের।রাকিবুল হাসান রাকিব নামের এক ছাত্রদল নেতা বলেন, এমপি সাহেবের স্বপ্ন বাস্তবায়নে আমরা মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে এই মানিক নবী আমার বিরুদ্ধে থানায় অভিযোগ করে। রাতের আঁধারে নবী নিজের বাড়িঘর ভাংচুর করে সুকৌশলে আমাদেরকে হয়রানি করতে এমন অভিযোগ করেছে।রাসেল নামের আরেক ভুক্তভোগী বলেন, কিছুদিন আগে মানিক নবীর কাছ থেকে কিছু টাকা নেই সুদে। টাকা দিতে দেরি হওয়ায় তার বাহিনী দিয়ে আমাকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন চালানো হয়।এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি সাবজেল হোসেন বলেন, মানিক নবীকে চিনিনা। নির্দিষ্ট কোন অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

0 comments: